এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগ করতে হতো। তবে এখন এই দুটি দেশের নাগরিকদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যা মূলত মনোনয়ন-ভিত্তিক। ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বড় অংকে বিনিয়োগের প্রয়োজন হবে না বাংলাদেশি ও ভারতীয়দের। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগে আমিরাতের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা সম্পত্তি কেনায় কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি) বিনিয়োগ করতে হতো। তবে নতুন ‘মনোনয়ন-ভিত্তিক’ ভিসা নীতিতে বাংলাদেশি ও ভারতীয়রা ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকার বেশি) ফি দিয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাবেন। নতুন এই গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড (অতীত ইতিহাস) যাচাই করা হবে। যাচাইয়ের মধ্যে থাকবে— অর্থপাচার, অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড, ও আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম। গোল্ডেন ভিসার বড় সুবিধা হলো, এটি সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে সম্পূর্ণ আলাদা। সম্পত্তি-ভিত্তিক ভিসার ক্ষেত্রে সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে ভিসা বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। এই ভিসার জন্য মনোনীতরা পরিবারকে আমিরাতে নিয়ে আসতে পারবেন এবং তারা গৃহকর্মী ও গাড়িচালকও রাখতে পারবেন। তারা আমিরাতে যেকোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন। ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫ হাজার ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত।  এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

"বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক Read more

আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য Read more

বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন