ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে লাইন থেকে পড়ে যায় ট্রেন। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এসময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনন্তপুর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙ্গা থাকায় সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের উপরে একদম পাটাতনের ধার ঘেঁষে ট্রেনে চাকা গিয়েছে। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।সান্তাহার রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কার্যক্রম চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিসংতার পর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল বুধবারের সহিংসতায় চারজন Read more

দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়
দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে সরকারি সেবা এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির আরেক নাম। নামজারি, খারিজ কিংবা খাজনা, প্রতিটি কাজেই Read more

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক
উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু Read more

ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের
ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান Read more

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত
যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত

যশোরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সদর উপজেলার Read more

নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন