কর্মস্থলে গত ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার (২৯ অক্টোবর) বরখাস্তের আদেশ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত মো. শাহ নূর আলম পাটওয়ারী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১৯ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুসারে অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত, সেদিন থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফরিদপুরের জেলা Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে Read more

ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও তেল ট্যাংকার অবরোধের ঘোষণার মধ্যেই সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত ঠেকাতে জাতিসংঘের Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল যেসব দেশ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল যেসব দেশ

ফুটবলপ্রিয় দেশ ইতালি এবার ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইউরোপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন