প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ গন্ধ, টলটলে পানিতে লাল শাপলার ছড়ানো হাসি সব মিলিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। শীতের শিশিরভেজা সকালে, প্রভাতের প্রথম সূর্যালোকে যখন বিলজুড়ে শাপলা ফুটে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই রঙিন গালিচা। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে হাঁটু পানিতে ভাসমান এই শাপলাগুলো মনভরে উপভোগ করতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। চুনারুঘাটে একাধিক শাপলা বিল থাকলেও, দেউন্দি চা-বাগানের বিল ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। প্রতিদিন সকাল থেকেই এখানে ভিড় জমে নানা বয়সী মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ রিলস বা টিকটক বানাচ্ছেন, আবার কেউ নাটক ও গানের শুটিং করছেন। তরুণ-তরুণীরা বিলের পাড়ে সবুজ ঘাসে বসে গিটার হাতে গান গেয়ে মাতিয়ে তুলছেন। পাশের গাছের মগডালে পাখিরা কিচিরমিচির করছে, যেন তারাও আনন্দে সুর মিলিয়েছে। শব্দকথা ভ্রমণগাইড তাইজুল ইসলাম বলেন, ‘চুনারুঘাট প্রকৃতিগতভাবেই অত্যন্ত মনোরম। এখানে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা, সতেরোটি চা-বাগান, পাহাড়ি টিলা ও উঁচু-নিচু দৃষ্টিনন্দন ভূপ্রকৃতি। প্রতিদিনই পর্যটকদের আগমন ঘটে এসব স্থানে। অনেকেই আবার আধ্যাত্মিক পুরুষ সিপাহসালার নাসির উদ্দীন (রঃ)-এর মাজার জিয়ারত করতেও আসেন। প্রশাসনিকভাবে চুনারুঘাটকে আরও যত্ন নিলে এই অঞ্চলের পর্যটন শিল্প থেকে বিপুল রাজস্ব অর্জনের পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানও সম্ভব।’ শাপলা বিলে ঘুরতে আসা বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব বলেন, ‘চুনারুঘাটের সবুজ চা-বাগানের মাঝখানে টলটলে পানির বিলে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন প্রকৃতির বুকে বিছানো লাল মখমলের চাদর। সূর্যের প্রথম কিরণ যখন পানিতে পড়ে, তখন একসাথে ফুটে ওঠা শাপলাগুলোর দৃশ্য অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে।’ শাপলার রূপে মুগ্ধ হয়ে ঘুরতে আসা আল আমিন বলেন, ‘যেকোন পর্যটকদের জন্য শাপলা বিল আকর্ষণীয় একটি স্থান। এখানে ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না যে অত্যন্ত সুন্দর একটি স্থান চুনারুঘাট উপজেলা তথা শাপলার বিল। যে কোন পর্যটকমহল এখানে আসলে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে। পারের দূরের পাহাড়, সোনালি আকাশ আর পাখির কিচিরমিচির ডাক, এ যেন পৃথিবীর অপূর্ব এক টুকরো সৌন্দর্য রাজ্য।’ তিনি আরও বলেন, ‘লাল শাপলার বিল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশও বটে। তাই এর সংরক্ষণ এখন সময়ের দাবি। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তবে অদূর ভবিষ্যতে এই বিলগুলো বিলীন হয়ে যেতে পারে। দেউন্দি শাপলা বিলকে ‘পরিবেশ সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে পরিবেশবান্ধব পর্যটন পরিচালনা করা উচিত। একই সঙ্গে স্থানীয়ভাবে বিল পরিষ্কার, সংরক্ষণ ও স্কুল পর্যায়ে প্রকৃতি-পাঠের উদ্যোগ নিলে এই সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মও উপভোগ করতে পারবে।’ প্রতিবছরের মতো এবারও প্রকৃতি উদার হাতে রাঙিয়েছে দেউন্দি চা-বাগানের এই শাপলা বিল। প্রকৃতিপ্রেমীরা তাই আবারও ফিরে যাচ্ছেন মুগ্ধতায় ভরা এই লাল স্বপ্নলোকের আহ্বানে। এছাড়াও একাধিক পর্যটক বলেন, শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো, তবে অনেকেই এ সৌন্দর্যকে টেনেটুনে শাপলা সংগ্রহ করতে গিয়ে নষ্ট করে ফেলছে। কারও দ্বারা যেন এ সৌন্দর্য নষ্ট না হয়, আপনাদের লক্ষ রাখতে হবে। এ বিলসহ গভীর অরণ্যে নতুন ব্রিজ থেকে চুনারুঘাট বাজার হয়ে, আবার বিশ্বরোড ধরে শানখলা, দেউন্দি, লালচাঁন পানছড়ি রিসোর্ট হয়ে সিএনজি অথবা লেগুনা, অটোরিকশা করে যেতে পারেন শাপলার বিল। সেক্ষেত্রে ভাড়া পরবে মাত্র ৬০-১০০ টাকা এবং রিজার্ভে সিএনজি ভাড়া ১৫০-২০০ টাকার মধ্যে সেরে ফেলতে পারবেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে

একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা Read more

রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা Read more

সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোশারফ হোসেন ঢালী (৫২)।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ Read more

শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব
শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন