বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ছেন তারা। বুধবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণার কথা জানান অনশনরতরা।জানা গেছে, গত রবিবার দুপুর থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন এক শিক্ষার্থী। পরবর্তীতে তার সঙ্গে আরও দুই শিক্ষার্থী অনশনে যোগ দেন।অনশনরত শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে এম মাঈনুল। এদিকে, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বাকসু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ কয়েকমাস যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছি। কলেজ প্রশাসন আমাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোন সমাধান দিতে পারেনি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন শাটডাউন দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ২২ টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএম কলেজে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি
আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় Read more

সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে Read more

পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী Read more

সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’
সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সচিব অজয় কুমারের নিয়মিত অনুপস্থিতি এলাকায় সেবা প্রার্থীদের জন্য বিরাট সমস্যা হিসেবে পরিণত হয়েছে। Read more

সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান
সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন