সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন, যা এ পর্যন্ত অন্যতম সর্বোচ্চ মাসিক সংখ্যা বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।মন্ত্রণালয় এবং হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের মধ্যে ১৫ লাখেরও বেশি বিদেশি তীর্থযাত্রী ছিলেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছিলেন।কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃদ্ধি সৌদি আরবের উন্নত ডিজিটাল সিস্টেম, সমন্বিত লজিস্টিকস এবং আধুনিক সেবার সফল বাস্তবায়নের ফল। এসব ব্যবস্থার কারণে হজ ও ওমরাহযাত্রীদের জন্য সফর ও আনুষ্ঠানিকতা পালন এখন অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে।এই প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও মসজিদ দর্শন ব্যবস্থাকে আধুনিক করা, দুই পবিত্র মসজিদে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা।হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা ওমরাহযাত্রীদের প্রতিটি ধাপের অভিজ্ঞতা উন্নত করতে সেবা মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে, তারা এমন নতুন ডিজিটাল ও কার্যকরী সিস্টেম উন্নয়ন করছে, যা তীর্থযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা থেকে নিরাপদ প্রত্যাবর্তন পর্যন্ত সম্পূর্ণ যাত্রা আরও উন্নত করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । এ সময় Read more

গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত
গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে Read more

মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা
তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা

বৃষ্টি ও উজানের ঢলে দেশে নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা ও পদ্মায় পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি বা এর Read more

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে Read more

গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন