রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।সোমবার (৫ মে) রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু রয়েছে ২ জন।এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লাগে। তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট Read more

’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’
’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’

পবিত্র ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’র রাতে মহাল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।সোমবার (১৬ মার্চ) রাত Read more

জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে
জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন নিয়ে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডাকা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ Read more

এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন