ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, অভিনেত্রীর মা দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। এদিকে অর্ষার মায়ের মৃত্যুতে হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। যদিও কোনো হাসপাতালের নাম উল্লেখ করেননি এ অভিনেতা। তবে শাশুড়ির মৃত্যুতেই এই স্ট্যাটাস দিয়েছেন তিনি, এমনটাই অনুমান করছেন নেটিজেনরা। শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইমরান যেখানে তিনি ‘চিকিৎসা ব্যবসা নাকি ‘সু-চিকিৎসা সেবা’ হ্যাশট্যাগ দিয়েছেন।স্ট্যাটাসে তিনি লেখেন— ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না। ‘সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরাবস্থা সবার! কী দুরাবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও।সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি-সবই নোংরা ব্যবসা আর রাজনীতি। কারো নেই সেবার মানসিকতা কিংবা দক্ষতা।’এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। তবে মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান অর্ষা। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। শুরুর দিন থেকেই মা-ই ছিলেন অর্ষা বড় অনুপ্রেরণা—এ কথা বিভিন্ন সময় জানিয়েছেন অর্ষা। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—পরপর কয়েকটি ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অর্ষাকে। এসব চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিতও হয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত

হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, যে বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

বন্দরে ১০০ কোটি টাকার রাজস্ব আদায়ে চসিকের সাফল্য
বন্দরে ১০০ কোটি টাকার রাজস্ব আদায়ে চসিকের সাফল্য

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ইতিহাসে একটি মাইলফলক যোগ হলো বুধবার (১৭ এপ্রিল)। দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে ৫ মাসের মাথায় চসিক Read more

কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!
কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!

টানা ৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়ি-ঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।কুড়িগ্রামের রৌমারী Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন