নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ জায়গায় আঘাত হেনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে।তবে হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে- এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।এরআগে গত শনিবার (৫ জুলাই) ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১২ দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল।টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে পাঁচটি সামরিক স্থাপনায় কমপক্ষে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে।গত ১৩ জুন শুরু হওয়া কত সেনা নিহত বা আহত এবং সামরিক ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরাইল। ইসরাইল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনার ক্ষতি ও নাগরিকদের হতাহতের তথ্য প্রকাশ করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন

একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন
জামালপুরে ‘দাঁড়িওয়ালা মানব‘ পরিবারের মানবেতর জীবন

হিরসুটিজম বা হরমোনজনিত রোগে আক্রান্ত বিরল বৈশিষ্টের একটি পরিবার মানবেতর বসবাস করছেন জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে । হতদরিদ্র পরিবারটির Read more

মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার
মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অপর দিকে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার প্রকল্পটি Read more

দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ
দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের লাশ ঢাকায় এসেছে।নিহত মোশাররফ হোসেন সখীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন