“নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত ‘পৌরকর মেলা ২০২৫’ আজ শহরের পৌর প্রাঙ্গণে প্রথম দিনের মেলা  অনুষ্ঠিত হয়।রবিবার (৪ মে) সকাল ১১ টায় মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।  অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন।আরোও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির চেম্বার অব কমার্স এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।এর আগে শহরের পৌর মার্কেটের সামনে থেকে পৌরসভা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।উল্লেখ্য, মেলাটি আজ   ০৪মে হতে ০৮ মে পর্যন্ত ০৫ দিন ব্যাপী চলবে এবং পৌরসভার সেবাসমূহ সম্পর্কে নাগরিকদের অবহিত করা ছাড়াও কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে।তারেক আহমেদ এবং পম্পি বড়ুয়ার সঞ্চালনায়  অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলায়  কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক  ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: ইসি মাছউদ
তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: ইসি মাছউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ। শুক্রবার (২৬ Read more

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম Read more

‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী
‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যের ওপর মার্কিন ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘আপনার Read more

আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ
আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বলেছেন, আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল Read more

আমতলীতে চেয়ারম্যানকে অপহরণ চেষ্টা, ককটেল বিস্ফোরণে আহত ১০
আমতলীতে চেয়ারম্যানকে অপহরণ চেষ্টা, ককটেল বিস্ফোরণে আহত ১০

আমতলীর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী। রবিবার (১৩ জুলাই) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন