জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেছেন, এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৩৮ লাখ ৮১ হাজার টাকা স্থিতি রয়েছে।ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।আবেদনে বলা হয়েছে, ‘সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামে থাকা পাঁচটি সচল ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং বর্তমানে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি রয়েছে।কিবরিয়া মজুমদার বর্তমানে জেল হাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ উক্ত অর্থ উত্তোলন করে গোপনে পাচার করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ, পরিবারের অন্য কেউ অর্থ উত্তোলন বা পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র : বাসসইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক মো. জুনায়েদ হোসেনের মৃত্যু একটি জাতীয় আলোড়ন তুলেছিল। তবে সেই শহীদকে Read more

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে আজ।সোমবার (২৬ মে) Read more

গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। তিনি বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড Read more

সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ
সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন-রাতের বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রায় চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন