বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এলাকাবাসীকে গালাগাল করা সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ভাগ্য বদলে যায় সেখান থেকে। প্রবাসী কল্যাণ ব্যাংক এগিয়ে আসে রাব্বির পাশে, দেয় দুই লাখ টাকার ঋণ। আর তাতেই বাস্তবায়িত হয় তার বহু কাঙ্ক্ষিত সৌদি আরব যাত্রা। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন সারোয়ার হোসেন রাব্বি।জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ভিসা হাতে পেলেও এক লাখ টাকার জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য বিভিন্নজনের কাছে গিয়েও আর্থিক সহায়তা না পেয়ে এনজিও’র লোকজনকে বাড়িতে আনেন। প্রথমে টাকা দিতে রাজি হলেও বাড়ি ঘুরে যাওয়ার পর রাব্বিকে টাকা দিতে অস্বীকৃতি জানায় এনজিও। স্থানীয় কিছু লোকজন সেখানে বাঁধা প্রদান করে এমন অভিযোগ এনে ১৬ অক্টোবর তিনি ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীর উদ্দেশ্যে গালাগাল করেন। গালাগালি করার সময় অজ্ঞাত যুবকরা ৩ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে। সেই ভিডিও আবার সারোয়ার হোসেন রাব্বি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভাইরাল হওয়া ভিডিও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সারোয়ার হোসেন রাব্বির জন্য দুঃখপ্রকাশ করেন। আবার, মাইকে এইভাবে গালাগালি করার জন্য কেউ কেউ করছেন এর তীব্র সমালোচনা।সারোয়ার হোসেন রাব্বি বলেন, এর আগেও দুইবার বিদেশ যেতে চেয়েও টাকার জন্য শেষ মুহূর্তে যেতে পারি নাই। এবারও এমনটাই হতে চলছিল। এক লাখ টাকার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েছি। কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। এনজিও’র লোকজন বাড়িতে এসেও টাকা দিবে বলে যায় পরে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে সৌদি আরব যাওয়ার তারিখ ঘোষণা হয়। ভিসা হাতে পেয়েও যখন টাকার অনিশ্চয়তায় বিদেশ যেতে পারবোনা মনে হচ্ছিল, তখন মাথা কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছি। এবার যেতে না পারলে আমার সব শেষ হয়ে যেত। আমি ব্যবসা করছিলাম বিদেশ যাব বলে সবকিছু গুছিয়ে ফেলি। আমি বিবাহিত, আমার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে সংসার।সাংবাদিকদের উদ্দেশ্যে সারোয়ার হোসেন রাব্বি বলেন, আপনারা যদি আমার এই প্রতিবেদন প্রকাশ না করতেন তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া আর হতো না। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মুঠোফোনে আমার সাথে যোগাযোগ করে পরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে দেখা করি। সেখানে সকল কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকেট এসে পৌঁছেছে, আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। দোয়া চাই।প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সাথে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়ে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা
সংবর্ধনায় যোগ দিতে আসার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির Read more

পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন
পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন

বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজারসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার Read more

চুয়াডাঙ্গায় ফসলের খেতে মেলা পাকিস্তান আমলের ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়
চুয়াডাঙ্গায় ফসলের খেতে মেলা পাকিস্তান আমলের ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ফসলের খেত থেকে উদ্ধার হওয়া পাকিস্তান আমলের ৭টি ল্যান্ডমাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ Read more

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন