সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।গতকাল রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত ১৫টি গাড়িতে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাঁচের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকেই দুই বিশ্ববিদ্যালয়েই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। আতঙ্কে হল ছেড়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন।এ অবস্থায় সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন তারা।সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘অফিসের ল্যাপটপ, ডেস্কটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে; ক্যান্টিনসহ বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীকে আটকে রেখেছে। শিক্ষার্থীদের দাবি, ড্যাফোডিলের ভিসি স্বশরীরে এসে ক্ষতিপূরণ দিয়ে তাদের নিয়ে যাবেন।’তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনিকভাবে সমাধান চাই, আপাতত মামলার পথে যেতে চাই না। আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা।’এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লা নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের Read more

ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা
ভাঙ্গুড়ায় সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড়, ব্যস্ত নরসুন্দররা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নরসুন্দরদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে Read more

পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’

আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সাবেক সিইসির জবানবন্দির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত, শেখ হাসিনার Read more

বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।মূলত যুক্তরাষ্ট্রের Read more

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন