দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘সকাল ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি। উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত পুরো রুটে ট্রেন চলছে।’এর আগে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর রবিবার বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়। এরপর বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আগারগাঁও থেকে শাহবাগ অংশে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টায় পুরোদমে মেট্রোরেল চালু করা হয়।পুরোদমে চালুর পর বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরামুখী প্রথম ট্রেন ফার্মগেট ছাড়ে। একই সময় আরেকটি ট্রেন মতিঝিলের পথে ফার্মগেট ছাড়ে।প্রসঙ্গত, গতকাল রবিবার দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন
যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন

যশোরে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ ছেলে-মেয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবে। আগামী ১ সেপ্টেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু Read more

স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি
স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি

আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি Read more

টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন
টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন Read more

জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা Read more

হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস
হালদা নদীতে অভিযানে জাল ও বরশি ধ্বংস

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে জব্দকৃত ১০টি চরঘেরা অবৈধ  জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন