ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে জব্দকৃত ১০টি চরঘেরা অবৈধ  জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের বরশি ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত চরঘেরা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ২৩০০ মিটার।বৃহস্পতিবার (২২ মে) বিকালে  উপজেলা  মাঠে অগ্নিসংযোগের মাধ্যমে এসব অবৈধ মাছ ধরা সরঞ্জাম ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী পরিচালক মো. নাসিম আল মাহমুদ, ফটিকছড়ি উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলাম এবং রাউজান উপজেলা মৎস্য অফিসার মো. আলমগীর আজাদী।ফটিকছড়ি উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলাম জানান, আমরা ফটিকছড়িবাসী হালদা নদীর আমানতদার। এ আমানতদারিতা রক্ষা করতে অর্থাৎ পুরো বাংলাদেশে বিশুদ্ধ প্রজাতির মাছ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে হালদা নদীতে ব্যবহৃত জাল,বরশি, ঝাক বা বাঁশের ভেলা উচ্ছেদ করতে উপজেলা মৎস্য দপ্তর এবং উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট
ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত Read more

বান্দরবানে ইয়াবা মামলার আসামি আ.লীগ নেতা আটক
বান্দরবানে ইয়াবা মামলার আসামি আ.লীগ নেতা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের  বিশেষ অভিযানে  সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭) আটক Read more

নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা
সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন