নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কারখানাগুলোতে এই বন্ধের নোটিশ দেন কর্তৃপক্ষ।বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কারখানার কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরবর্তীতে তারা অন্যান্য শ্রমিকদেরও সঙ্গে একত্রিত করে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়, তাদের যেকোনো দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং দ্রুত কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু শ্রমিকরা নির্দেশ অমান্য করে কাজে যোগদান থেকে বিরত থাকেন। রোববার (২৬ অক্টোবর) একইভাবে কাজ বন্ধ রাখায় কারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের এই আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের অন্তর্ভুক্ত। শ্রমিকদের বাধা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রম পরিচালনা করা কর্তৃপক্ষের পক্ষে আর সম্ভব নয়।এ অবস্থায়, শ্রমিকদের জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা, বেআইনি ধর্মঘট এবং কারখানার অস্থিতিশীল পরিবেশ বিবেচনা করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী রবিবার (২৬ অক্টোবর) থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে। তবে এই ঘোষণা কারখানার নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রযোজ্য নয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় মাঠে গার্ড অব অনার পেয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ৩৬ Read more

সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার
সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ.লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার
পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার

পুরুষত্বের জন্য প্রধানত দায়ী টেস্টোস্টেরন হরমোন। মানুষের হাড়ের ভর, চর্বির ভারসাম্যতা রক্ষা এবং রক্ত কোষ ও শুক্রানু উৎপাদনেও প্রভাব রাখে Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার সকালে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন