নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না
ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না

চীনের বেইজিং থেকে ঢাকা রুটের ২ দিনের ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। ১৭ ও ১৯ ফেব্রুয়ারি ফ্লাইট বাতিল করা হয়েছে।আজ Read more

দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ
দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার Read more

কক্সবাজারে যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
কক্সবাজারে যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দী অবস্থায় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন