চারপাশে শষ্য খেত, তার মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পর থেকেই নেই কোন সংযোগ সড়ক। এমনি চিত্র দেখা গিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের।ক্লিনিক প্রতিষ্ঠার ১২ বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি সংযোগ সড়ক। নেই যাতায়াতের কোন রাস্তা। পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার দূরে নির্মাণ করায় ও যাতায়াতের রাস্তা না থাকায় ১০ বছর ধরে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা ও বন্যায় বন্ধ থাকে যাতায়াত। বেশিরভাগ সময় কলা গাছের ভেলা-ই একমাত্র ভরসা হয়ে ওঠে এলাকার রোগীদের। জানা যায়, ২০১৩ সালে কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামে হাসমত আলী নামে স্থানীয় এক ব্যাক্তির দান করা ৮ শতক জমিতে   নির্মাণ করা হয় এ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকটি। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায়ে নির্মাণ কাজ শেষে ২০১৫ সালের জুন মাস থেকে গ্রামের মানুষের চিকিৎসার জন্য চালু করা হয় ক্লিনিকটি।আশপাশের কয়েক গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ক্লিনিকটিতে চিকিৎসা সেবা নেন। রাস্তা না থাকায় চিকিৎসা নিতে আসা মানুষদের পাকা সড়ক থেকে নেমে ফসলি জমির সীমানার (আইল) উপর দিয়ে ক্লিনিকে যেতে হয়। যার কারণে প্রায়ই জমির মালিকদের কাছ থেকে কটু কথা শুনতে হয়। সামান্য বৃষ্টি হলেই সেবাগ্রহীতাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বন্যার সময় ক্লিনিকে যেতে হয় নৌকা বা কলা গাছের তৈরি ভেলা দিয়ে। এখানে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ মিললেও সংযোগ সড়কের অভাবে পোহাতে হয় দূর্ভোগ।চিকিৎসা নিতে আসা ধারাবর্ষা গ্রামের বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন, ইসাহাক আলী ও আলাউদ্দিন শেখ বলেন, ‘এই হাসপাতালটি থাকার চেয়ে না থাকাই ভালো। আমাদের চিকিৎসার চেয়ে কস্টই বেশি হয়। অন্যজনের শষ্য ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। ফসলি জমির মধ্য দিয়ে হেটে যাওয়ার কারনে ফসল নস্ট হলে জমির মালিক গালিগালাজ করে। আবার হাসপাতালে উঠার জন্য অনেকগুলো উচু সিড়ি বেয়ে উঠতে হয়। এই বয়সে সিড়ি বাইতে পারি না।’স্থানীয় শাহ পরান, মনি মিয়া, খুদেজা বেওয়া, আঙ্গুরি বেগম সহ আরো অনেকে বলেন, ‘ক্লিনিকে চলাচলের জন্য কেউ জমি দেয়না। অন্যজনের ক্ষেতের আইল দিয়ে আসতে হয়। ফলে জমির মালিকরা বিশ্রি ভাষায় গালিগালাজ করে। তাই আমরা এখানে বেশি প্রয়োজন না হলে আসি না। আমাদের জন্য হাসপাতাল করে দিলেও রাস্তা না থাকায় চিকিৎসা সেবা নিতে পারছি না। ক্লিনিকটিতে যাওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একটি রাস্তার দাবী জানাচ্ছি।’চর ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের সিএইচসিপি আসমাউল হুসনা বলেন, ‘ক্লিনিকে যাতায়াতের কোন সড়ক না থাকায় প্রতিদিন কষ্ট করে অফিসে আসা-যাওয়া করতে হয়। মানুষজনকে সড়ক থেকে নিচে নেমে ক্ষেতের আইল দিয়ে ক্লিনিকে আসতে হয় আবার সিড়ি দিয়ে উপরে উঠতে হয়। ক্লিনিকে একবার কোন রোগী আসলে আর দ্বিতীয় বার আসতে চায় না। প্রায়ই ক্লিনিকের সামনে থাকা জমিওয়ালাদের সাথে রোগীদের চলাচল নিয়ে ঝগড়া হয়। এখানে একটি রাস্তা নিমার্ণ করা জরুরী।’এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন, ‘ক্লিনিকের জমিদাতা রাস্তা থেকে দূরে জমি দান করায় সেখানেই ক্লিনিকটি স্থাপন করা হয়েছিল। যার কারণে ক্লিনিকটিতে যাতায়াতের কোনো রাস্তা নেই। এ বিষয়টি নিয়ে আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতি দ্রুত একটি রাস্তা তৈরির বিষয়ে ব্যবস্থা করবো।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় রাস্তা থেকে শাহাদাত হোসেন (২৮) নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৩ জুন) রাত সাড়ে Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন