ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে নেদারল্যান্ডসের মালবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছে।ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক আরেক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন অ্যাজেন্সিও (ইউকেএমটিও) বলেছে, এডেন থেকে প্রায় ১২৮ নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত প্রোজেক্টাইলের আঘাতে একটি জাহাজে আগুন ধরে গেছে। সামরিক কর্তৃপক্ষকে এই হামলার তথ্য জানানো হয়েছে।অ্যামব্রে এবং ইউকেএমটিও বলেছে, হামলার পর জাহাজের আশপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইউকেএমটিও বলেছে, জাহাজের ক্যাপ্টেন দূরে পানিতে কিছু পড়তে দেখেছেন। এর পরপরই সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।অ্যামব্রে বলেছে, হামলার সময় জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ ছিল।এর আগে, গত ২৩ সেপ্টেম্বর জিবুতির পথে যাওয়ার সময় একই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে অ্যামব্রে। ওই দিন ইউকেএমটিও বলেছিল, এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে পূর্বাঞ্চলীয় উপকূলে একটি জাহাজের পাশে পানিতে কিছু পড়তে দেখেছেন নাবিক। পরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।তবে ইয়েমেন উপকূলে জাহাজে হামলার এই ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ ওই দুই সংস্থা।২০২৩ সাল থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে সর্বশেষ হামলা তারা চালিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের
মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের

জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে প্রোগ্রামের ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম আহমেদ দীর্ঘ Read more

জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা
জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অপসারণের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন