মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এ পর্তুগিজ সুপারস্টার।শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হাজমকে ২-০ গোলে পরাজিত করে টানা জয়ের ধারা বজায় রাখে রোনালদোর দল। এদিন গোল পেয়েছেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সও। পুরো ম্যাচজুড়ে আল নাসর ছিল সম্পূর্ণ প্রভাবশালী। তারা ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ১২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে, আল হাজমের বল দখল ছিল মাত্র ৩৬ শতাংশ, তারা নেয় ৩টি শট, যার মধ্যে ২টি ছিল টার্গেটে।২৫ মিনিটে ফেলিক্সের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড পায় আল নাসর। এটি ছিল সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না এলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ ধরে রাখে দলটি। অবশেষে ৮৮তম মিনিটে রোনালদোর গোলেই নিশ্চিত হয় জয়ের সীলমোহর।এই গোলের মাধ্যমে রোনালদো ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। তিনি এই গোলগুলো করেছেন পাঁচটি ক্লাব ও পর্তুগালের জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপি (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), রিয়াল মাদ্রিদ (৪৫০), জুভেন্টাস (১০১), আল নাসর (১০৬) এবং জাতীয় দলের হয়ে ১৪৩ গোল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১ জুন) বিকালে পৌর এলাকার Read more

বিতর্কিত নির্বাচন হলে জেল-জুতার মালার কথাও ভাবতে হবে: সিইসি
বিতর্কিত নির্বাচন হলে জেল-জুতার মালার কথাও ভাবতে হবে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে ‘ইতিহাসের সেরা ভোট’ উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন Read more

নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি
নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত Read more

পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার
পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে বংশালের আগামাসি লেনের একটি বাসার চারতলার Read more

জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন