বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। ধান কাটার আগেই ফাঁকা জমিতে আগাম ফসল তুলতে পরিশ্রম করছেন তারা।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মাঠে চাষ হচ্ছে খিরা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পুঁইশাক, মুলা, শিম, বেগুন ও মরিচসহ নানা জাতের সবজি। এর মধ্যে খিরা, ফুলকপি ও টমেটো চাষে কৃষকদের আগ্রহ সবচেয়ে বেশি। আগাম জাতের এসব ফসল বাজারে আগে উঠলে দামও ভালো পাওয়া যায় তাই আগাম জাত চাষ করছেন অনেকেই।উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লাপাড়া উপজেলায় ১,৫২৫ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। আগাম চাষের জন্য মানসম্মত বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরের কৃষক রমজান আলী জানান, আগাম ফুলকপি চাষ করলে দাম ভালো পাওয়া যায়। এখন বৃষ্টির হলে এগুলো নষ্ট হয়ে যাবে তবুও ঝুঁকি একটু বেশি থাকলেও ক্ষয়ক্ষতি না হলে বেশি লাভবান হওয়া যাবে। তাই ধান কাটার আগেই কিছু জমিতে সবজি লাগিয়েছি।একই এলাকার আরেক কৃষক সোবাহান আলী বলেন, ‘বাজারে এখনো শীতের সবজি কম। আগে চাষ করতে পারলে কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি করা যায়। এজন্যই সবাই আগেভাগেই মাঠে নেমে পড়েছে।’উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তারা সূবর্ণা ইয়াসমিন সুমি জানান, উল্লাপাড়ার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। আগাম চাষের ফলে কৃষকরা যেমন ভালো দাম পান, তেমনি স্থানীয় বাজারেও দ্রুত শীতকালীন সবজির সরবরাহ শুরু হয়। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা সম্ভব হয়।সব মিলিয়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার পরিশ্রমী কৃষকেরা। মাঠের এক প্রান্তে ফুলকপির চারা, অন্য প্রান্তে বেড়ে উঠছে টমেটো ও বেগুন দূর থেকে তাকালে মনে হয়, শীতের আগমন বার্তা আগেই পৌঁছে গেছে উল্লাপাড়ার সবুজ মাঠে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার Read more

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল
গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল

আইসিসির দেওয়া গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোববার (১৮ মে) ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ Read more

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস

শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি Read more

‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক
‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার Read more

চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকল ধরনের পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টা Read more

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন