হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, খতিয়ে দেখতে চারটি দেশের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তের অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্ত করে আগুন লাগার কারণটা কী, এর সঙ্গে কে দায়ী এটা বের করতে পারবেন।’তিনি আরও জানান, এটি একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরের ই-গেট শিগগিরই চালু করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বিদেশফেরত কর্মীদের জন্য পাসপোর্ট ফি হ্রাসের বিষয়টিও বিবেচনায় রয়েছে।”উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবির সদস্যদের প্রায় সাড়ে সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে সীমিত আকারে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের Read more

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন Read more

চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন