কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি সেনেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত জাহের আলীর ছেলে মো. শামীম (২৬)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুলাতুলি সেনেরচর এলাকার বাসিন্দা মো. শামীম (২৬) নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। তবে তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় চলমান রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসক Read more

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের Read more

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দুই সন্তানসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  শুক্রবার Read more

সীতাকুণ্ডে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
সীতাকুণ্ডে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে সরোয়ার জাহান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে সীতাকুণ্ড মা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন