আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমশুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি-না এমন প্রশ্নে প্রেসসচিব বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।না ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে সেখানে না ভোট হবে। এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই।আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা
অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা

খাগড়াছড়ির রামগড়ের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে Read more

মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের
মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টায় এই ঘটনা Read more

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী Read more

ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)
ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)

অ্যাশেজ টেস্টের গুরুত্বপূর্ণ দিনের খেলা আজ। লিভারপুল, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ নামবে নিজেদের লিগে ভিন্ন ম্যাচে।ক্রিকেটমাউন্ট মঙ্গানুই টেস্ট, ৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট Read more

তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা সালাহ
তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে লিভারপুলের। গত ২০২৪-২৫ মৌসুম জিতে চার বছর পর শিরোপা উদ্ধার করেছিল আন্দ্রে স্লটের Read more

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সংস্কারকাজ দীর্ঘ ৯ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন