ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে লিভারপুলের। গত ২০২৪-২৫ মৌসুম জিতে চার বছর পর শিরোপা উদ্ধার করেছিল আন্দ্রে স্লটের দল। আর ক্লাবটির এমন সাফল্যে বড় অবদান ছিল মোহাম্মদ সালাহর। এই মিশরীয় ফরোয়ার্ড গত মৌসুমে একাই করেছে ২৯ গোল। সাথে অ্যাস্টি আছে ১৮টি। অসাধারণ এই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তৃতীয়বারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন ‘পিএফএ’-এর বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব উঠেছে তার ঝুলিতে। মঙ্গলবার (১৯ আগস্ট) মোহাম্মদ সালাহকে বর্ষসেরা ঘোষণা করে পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন। এবার তৃতীয়বার জিতে রেকর্ড গড়লেন তিনি।এখন পর্যন্ত রোনালদো, অঁরি, শিয়েরার, ডি ব্রুইনা, বেল ও হিউজ দুইবার করে জিতেছিলেন এই ট্রফি। ফলে তিনবার জেতা একমাত্র খেলোয়াড় এখন সালাহ।পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘আমি যখন পেছনে ফিরে তাকাই, ভাবি—একজন মিশরীয় হিসেবে ইংল্যান্ডের ফুটবলে এতদূর পৌঁছানো, সত্যিই গর্বের ব্যাপার।’পিএফএ’র বর্ষসেরা একাদশেও দেখা গেছে লিভারপুলের আধিপত্য। লাহ ছাড়াও জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ফন ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। তবে এবারের সেরা একাদশে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড়ের। যা ২০১৭ সালের পর প্রথম। কে কোন পুরস্কার পেলেনপিএফএ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: মোহাম্মদ সালাহ (লিভারপুল)পিএফএ বর্ষসেরা নারী খেলোয়াড়: মারিওনা কালদেন্তেই (আর্সেনাল)পিএফএ বর্ষসেরা তরুণ পুরুষ খেলোয়াড়: মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)পিএফএ বর্ষসেরা তরুণ নারী খেলোয়াড়: অলিভিয়া স্মিথ (আর্সেনালপিএফএ চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা খেলোয়াড়: জেমস ট্র্যাফোর্ড (বার্নলি)পিএফএ লিগ ওয়ান বর্ষসেরা খেলোয়াড়: রিচার্ড কোনে (উইকোম্বে ওয়ান্ডার্স)পিএফএ লিগ টু বর্ষসেরা খেলোয়াড়: মাইকেল চিক (ব্রমলি)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা প্রাথমিক Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় Read more

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ Read more

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল

এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০ হাজার থেকে দুই লাখ ৩৭ হাজারের Read more

মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু
মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলডিডিপি প্রকল্পে কর্মরত কর্মকর্তা মেহেদী হাসান প্রকৃতপক্ষে কোনো সরকারি পশু চিকিৎসক নন। তিনি ওই কার্যালয়ের Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন