লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তারনাটোরের লালপুরে ইমো হ্যাক করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), এবং বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল আল বায়েজিদ (২০)। এ সময় তাদের কাছে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার ও প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। লালপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, নাটোরের এই বদনাম বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের সন্তানদের সচেতন করুন, যেন কেউ প্রতারণা বা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত না হয়। হ্যাকিং প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক গুরুতর আহত
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক গুরুতর আহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী ট্রাকের পেছনে মিনি পিকআপের ধাক্কায় এর চালক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর পৌনে Read more

সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে Read more

আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন