খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে সংহতি জানিয়ে কুয়েট প্রশাসনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।সোমবার (২১ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদির পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার ঘটনায় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করে। সেদিন আহত হয় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ দুই মাস শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে জোরপূর্বক বের করে দিয়ে হল গুলো বন্ধ রাখে। এত দিনও হামলাকারীদের কোনো বিচার ও মামলা না করে উলেটা ৪২ জন শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ দিয়ে স্থানীয়দের মাধ্যমে প্রহসনমূলক মামলা দেয়া হয়। ৩৭ জন শিক্ষার্থীকে পরিপূর্ণ তদন্ত ছাড়া সাময়িক বহিষ্কার করা হয়। এই সকল ঘটনায় ব্যর্থতা এবং সম্পৃক্ততার দায়ে শিক্ষার্থীরা বর্তমান ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ এর পদত্যাগ/অপসারণের ১ দফা দাবি করে।এতে আরও বলা হয়, ১ দফা দাবি ঘোষণার ৫ম দিনেও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় কুয়েটের শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে আজ ২০ এপ্রিল, ২০২৫ থেকে আমরণ অনশন শুরু করেছে। বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুয়েটের শিক্ষার্থীদের এই অনশন আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছে। আমরা মনে করি কুয়েটে বিশ্ববিদ্যালয় প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং একইসাথে শিক্ষার্থীদের বহিষ্কারের অন্যায্য আদেশ দিয়ে তাদের সাথে অন্যায়ের এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে। শেষাংশে তারাও কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি
১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য Read more

চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন