পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভীড় করেন এই উপজেলায়।প্রতিবছর শীত মৌসুমে রূপ-লাবণ্যে বৈচিত্র্যময় হয়ে ওঠা কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকরা ছুটেন ভারতের সিকিমে নয়তো নেপালের তাপ্লেজুংয়ে। সীমান্ত পার না হতে চাইলে রয়েছে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। যদিও ভারত কিংবা নেপালে পাসপোর্ট ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের গন্ডি না পেরিয়ে তেঁতুলিয়া থেকে পাসপোর্ট-ভিসা ছাড়াই দেখা মিলে অপরুপ পর্বত কাঞ্চনজঙ্ঘার।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬ টা থেকেই দেখা মিলেছে হিমালয়ের পর্বত কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়া পিকনিক কর্ণারে গিয়ে দেখা যায় শত শত মানুষ এ পর্বত একটি পলক দেখার জন্য অপেক্ষা করছেন।পর্যটকদের কারও কারও কাছে এই লোভনীয় দৃশ্য যেন অভাবনীয়। আবার কারও জন্য আক্ষেপ আর অপেক্ষার অবসানও বটে। কারণ কাঞ্চনজঙ্ঘা সব সময় দেখা দেয় না। তাইতো ভোরের সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় থাকা পর্যটকদের। হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসেই বেশি দেখা যায়। সেই কারণে এই দুই মাস এই অঞ্চলে পর্যটকদের ভীড় বেশি থাকে।তেঁতুলিয়া আবাসিক হোটেলগুলো জানিয়েছে সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকরা আগে থেকেই রুম বুক করে রাখছে, বাকি দিনগুলোতে পর্যটকের চাপ কম।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খুসরু জানান, ‘তেঁতুলিয়ায় প্রচুর পর্যটক আসছে, পর্যটকরা বিশেষ করে তেঁতুলিয়ায় আসার ক্ষেত্রে যে চিন্তায় থাকে সেটি হলো আবাসন ব্যবস্থা, তা সমাধানে উপজেলা প্রশাসন হোটেল ম্যানেজমেন্ট নামে একটি ওয়েবসাইট চালু করেছে,  যেখান থেকে সহজে পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী রুম বুক করতে পারবেন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প
‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে একাধারে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

বুটেক্সে ‘সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুটেক্সে ‘সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) 'সাসটেইনেবল ওয়্যারেবল ই-টেক্সটাইলস' শীর্ষক টেক্সটাইল খাতের ভবিষ্যৎ ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বুটেক্স সায়েন্স Read more

হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে
বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে

এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে হঠাৎ অসুস্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন