জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিব। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তাঁর। সেই ইচ্ছা পূরণেই সহযোদ্ধা শাহরিয়ার এই উদ্যোগ নেন।এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আর সেই সুযোগ পায়নি। হাসিবের সেই অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি নিয়েছি। আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, বরং ৫০০ বেশি, মোট ১,৫০০ জনকে আইসক্রিম দিয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, হাসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।’এবিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘হাসিবুর রহমান হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য। তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় দিবসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আইসক্রিম খাওয়ানোর তার যে মহৎ ইচ্ছা ছিল, তা পূরণের জন্য শাহরিয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ছাত্রদল সবসময় হাসিবের স্মৃতিকে সমুন্নত রাখবে।’উল্লেখ্য, হাসিবুর রহমান হাসিব ছিলেন ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি আসন্ন জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি Read more

জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও Read more

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ভোলার লালমোহনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উপজেলায় বিএনপি ও ১১ দলীয় জোটের (জামায়াতসহ) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। Read more

বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন