চলতি বছর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ‘আড়ি’, ‘আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’— এই সব ছবির পর দুর্গাপূজায় আসছে বহুল আলোচিত ছবি ‘দেবী চৌধুরানী’। এক কথায়, ২০২৫ সালকে বলা যায় শ্রাবন্তীর জন্য দারুণ ব্যস্ত আর গুরুত্বপূর্ণ একটি বছর।পূজার বক্স অফিসে নিজের ছবি দেবী চৌধুরানী–র সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় পড়বেন অভিনেত্রী। প্রতিদ্বন্দ্বিতায় থাকছে তারই দুই সহঅভিনেতার ছবি— ‘আমার বস’–এর নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ এবং পুরনো সহঅভিনেতা দেবের ‘রঘু ডাকাত’।তবে এসব প্রতিযোগিতা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ শ্রাবন্তী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি জানান, ‘আমি আমার কাজ করেছি মন দিয়ে। এখন দর্শকেরা হলে গিয়ে ছবিটা দেখবেন, পছন্দ করবেন বলেই বিশ্বাস করি।’ বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি। অভিনয় নিয়ে কোন রাখঢাক রাখেন না। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান, সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন। খুব অল্প বয়সেই মা হয়েছেন। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে। তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন। তার ইচ্ছে-স্বপ্নপূরণের চেষ্টা করেছেন। এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? উত্তরে নায়িকা হেসে বললেন, ‘আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবে, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো।’ এরপর অভিনেত্রী যোগ করেন, তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের শফি Read more

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার) বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে। চলছে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন