নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এই ঘটনা ঘটে।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন, (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুব আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)। তাঁদের মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নয়ন হোসেন সিনিয়র সহ-সভাপতি, অন্যরা কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভুক্তভোগী ফুল কুমারী গোমেজের স্বামী করনেলিউস গোমেজ মারা গেছেন। একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করেন। বাড়িতে ওই নারী একাই বসবাস করেন। মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে এসে দরজা খুলতে বলেন। দরজা খুলতে না চাইলে তাঁরা ভয়ভীতি দেখিয়ে ঘরে আগুন দিয়ে মারার হুমকি দেন। পরে ঘরের দরজা খুলে দিলে তাঁরা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার চেইন নিয়ে চলে যান।ফুল কুমারী গোমেজ বলেন, ‘আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনে না। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেল। আমি এই ঘটনার বিচার চাই।’অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। ধারণা করছি, আমরা বাধা দেওয়ার কারণে এই ধরনের অভিযোগ করেছেন।’বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা
নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা

আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও Read more

হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে Read more

পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস
পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস

গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) Read more

সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা
সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও Read more

বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম Read more

কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাকরিতে ডিপ্লোমা কোটা বাতিল ও বিএসসি ডিগ্রীধারী প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন