গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সফিলিস্তিনের এই ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা বলেন। আলোচনায় অংশ নেয়া একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাস তাদের প্রস্তাবের পক্ষে মধ্যস্থতাকারীদের সমর্থন গড়ে তুলতে আশাবাদী। সূত্র আরও জানায়- যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং সকল বন্দির মুক্তির বিনিময়ে হামাস পাঁচ থেকে সাত বছরের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ আমরা প্রত্যাখ্যান করছি না, আমরা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার যে কোনো গঠনমূলক প্রস্তাবের প্রতি আমাদের সম্মতি আছে। তবে নোনো ইসরায়েলের একটি মূল দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যেখানে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল। ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ চাইছে। নোনো বলেন, ‘আমাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না, দখলদারিত্ব যতদিন থাকবে এই অস্ত্র আমাদের হাতেই থাকবে।যদিও হামাসের প্রতিষ্ঠাকালীন সনদে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। তবে অতীতে তারা ইঙ্গিত দিয়েছিল যে, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের বিনিময়ে তারা একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল চলতি সপ্তাহে বলেছেন, ইসরায়েলের মূল দাবিগুলো পূরণ না হলে নতুন প্রস্তাবের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।মঙ্গলবার জেরুজালেমে হাসকেল বলেন, ‘হামাস যদি অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তবে যুদ্ধ আগামীকালই শেষ হত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল Read more

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিলেটের ওসমানীনগরে শিপন আহমদ নামের এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।রবিবার(১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে Read more

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ Read more

নতুন বছরের শুরুতে যে আমল ও দোয়া করবেন
নতুন বছরের শুরুতে যে আমল ও দোয়া করবেন

দিন রাতের পরিতর্বতন আল্লাহ তায়ালার প্রকৃতি বিধান। জীবনের ডায়েরি থেকে ঝরে গেলো আরো একটি বছর। প্রতিটি বছর গেলেই আমরা মৃত্যুর Read more

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের Read more

মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে আলদী মাঠা খেতে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম শাওন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন