আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও বাফুফে এ সময় আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বলে জানা গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে আজারবাইজানের বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলছেন, নভেম্বরের শেষে আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি অন্য কোনো দল না পাওয়া যায়, তাহলে আজারবাইজানের বিপক্ষেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদমাধ্যমে বলেছেন, ‘আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত হয়েছে। এখন আরও একটি দেশ হলে ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। বাফুফে সভাপতি তাই চাইছেন। যদি অন্য দেশ না পাই তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হবে- এটা নিশ্চিত।’সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। গত মাসেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপে। তাছাড়া আফাঈদা-ঋতুপর্নারাও আছেন দারুণ ছন্দে। মূল নারী দলের পাশাপাশি বয়স ভিত্তিক নারী দলগুলোও ক্রমাগত ভালো করে যাচ্ছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বও নিশ্চিত করেছে বাংলাদেশের বয়সভিত্তিক দল।তাছাড়া সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এর লাফে ২৪ ধাপ এগিয়ে লাল-সবুজের মেয়েদের র‌্যাঙ্কিং এখন ১০৪। অন্যদিকে আজারবাইজানের র‌্যাঙ্কিং ৭৪।  ফিফা র‌্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক, তবে র‌্যাঙ্কিং যে শুধু মাত্র একটি সংখ্যা; তা এর আগেও একাধিকবার প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কড়া Read more

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানয়, মঙ্গলবার Read more

কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে Read more

ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি
ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয় ১২ জনের প্রাণহানি ঘটেছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু। শনিবার (০১ নভেম্বর) সকালে Read more

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু
রাজনৈতিক সংস্কৃতি না বদলালে সংস্কার অর্থহীন: আমির খসরু

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি Read more

বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড
বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড

অভিবাসন নীতিতে ফের পরিবর্তন আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর ফলে দক্ষ কর্মীদের জন্য দেশটিতে প্রবেশ করা আরও সহজ হবে। ২০২৬ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন