গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে নারী শ্রমিকসহ অন্তত ১০–১২ জন আহত হন।প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।স্থানীয়রা জানান, হঠাৎ শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।শ্রমিকদের অভিযোগ, চলতি মাসসহ গত মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। বিক্ষোভ চলাকালে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। দেশে বছরে প্রায় ৩০ লক্ষ টন চালের চাহিদা Read more

ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার
বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত Read more

সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি
সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা ইয়াহিয়া সিনওয়ারের (আবু ইব্রাহিম) মৃত্যুর প্রথম বার্ষিকীতে হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘আল-আকসা বন্যার শিখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন