যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। ভুয়া ডাক্তার নীলা মল্লিক (২৫) বাগেরহাট সদর থানার জাহিদ মল্লিকের মেয়ে। বর্তমানে তিনি যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুরে বসবাস করেন। এর আগে গত ৭ জুলাই হাসপাতালের বহির্বিভাগ থেকে আব্দুর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে করে পুলিশ।হাসপাতালের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান,  নীলা মল্লিক ডাক্তারের এপ্রোন পরে হাসপাতালের জরুরি বিভাগে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক হলে পুলিশে খবর দেয়া হয়। ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ার পর পুলিশ তাকে আটক করে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, নীলা মল্লিক অসৎ উদ্দেশ্য নিয়ে ডাক্তারের এপ্রোন পরে হাসপাতালে এসেছিলেন। তাকে আটকের পর হাসপাতালের কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞেসাবাদে নীলা মল্লিক জানিয়েছেন তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের দায়িত্ব পালন করেন৷ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, নীলা মল্লিক নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করেন। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৭ জুলাই হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে আব্দুর রহমান নামে এক ভুয়া ডাক্তার আটক হয়। তিনি ডাক্তার পরিচয়ে এক নারীর কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নিয়েছিলেন। ভুক্তভোগী নারীর অভিযোগে পুলিশ তাকে আটক করে। আব্দুর রহমান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মুজিবুর রহমানের ছেলে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে Read more

ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির

আগামী পাঁচ বছর টানা গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এই প্রস্তাবে দ্বিমত পোষণ Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে

ঢাকা-বরিশাল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। এটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন