মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর জানা যায়, তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের
টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন Read more

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

দেশের চারটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় ঢাকাস্থ ডেনমার্কের একটি প্রতিনিধি দল এবং US Embassy এর ৪ সদস্য বিশিষ্ট একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন