ঢাকা-বরিশাল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। এটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ-পূর্ব পাশে সড়কে ধস দেখা দিয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে দূরপাল্লার যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।  সরেজমিনে দেখা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ডের ‘জিরো পয়েন্ট’ তিন রাস্তার মোড়ে পশ্চিমে খুলনা-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, আর দক্ষিণ ও উত্তরে রয়েছে ঢাকা-বরিশাল মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সাম্প্রতিক এই ধস ও খানাখন্দ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।  স্থানীয় সাংবাদিক ও ‘তুবা টেলিকম’-এর প্রোপ্রাইটর মোঃ নাসির উদ্দিন বলেন, ‘এখানে প্রায় ১৫ থেকে ২০টি দোকান রয়েছে। একটি লোকাল বাস কাউন্টারসহ এই দোকানগুলো যেকোনো সময় রাস্তার পূর্ব পাশের পুকুরে ধসে পড়তে পারে। এতে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।’  সাকুরা পরিবহনের চালক সুমন ফকির বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।’  মোটরসাইকেল চালক ফেরদৌস মোল্লা বলেন, ‘খানাখন্দে জমে থাকা পানি জামাকাপড়ে ছিটে পড়ে, যা খুবই দুর্ভাগ্যজনক। তাই দ্রুত এই সব খানাখন্দ সংস্কারের দাবি জানাচ্ছি।’  গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী বলেন, ‘আমাদের সীমানার মধ্যে মহাসড়কের যে অংশ পড়েছে, সে বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। আর যে দোকানগুলো পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে আছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’  এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ‘সাম্প্রতিক হালকা ও ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ইটের সলিং দিয়ে তা মেরামতের কাজ চলবে। বৃষ্টি কমলে পরে পাথর ও বিটুমিন দিয়ে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল
সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল

এই মূহুর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা Read more

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা

কেউ ভাবেন ওজন কমাতে হবে। কেউ বা ত্বকের কথা ভাবেন। মুখের নিষ্প্রাণ ভাব সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে কাজ করতে পারে আপনার Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (০২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত Read more

গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন