বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন।বুধবার (২২ অক্টোবর) বিকেলে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি বিএনপির জন্য বড় ধাক্কা; অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্ত হবে।অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব, কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮-১৯৮২ মেয়াদে)। এদিকে আওয়ামী লীগের যোগ দেয়ার পর থেকে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।ফেসবুক পেজের লাইভে এসে সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’লাইভে মুবিন আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি ওই ফেসবুক পেজ থেকেই লাইভে এসে বলেন, ‘শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, কিশোরগঞ্জ থেকে ইংরেজি ২১ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি।’আওয়ামী লীগের এই বৈরী সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই। এছাড়া তার মাথাও ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনো গুরুত্ব নেই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

 পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে Read more

রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার
রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে ওসাসুনাকে Read more

দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই

গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে কাঁচা বসতঘরটি। ঘুম ভাঙতেই নিজের সবকিছু Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ
তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে পরিবারের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক Read more

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী
তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি ড্রামাটি নির্মাণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন