স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে ওসাসুনাকে হারিয়ে সেই ব্যবধান আরও বাড়াল কাতালানরা। শনিবার (১৩ ডিসেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।  প্রথমার্ধে জালের দেখা না পেলেও বিরতির পর জোড়া গোল করে বার্সাকে জয় এনে দিয়েছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর এ নিয়ে লিগে টানা সাত ম্যাচ জিতল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৪ জয়, ১ ড্র ও ২ হারে কাতালান দলটির পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা রিয়াল ৩৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।এদিন শুরু থেকেই বল দখলে বার্সেলোনা আধিপত্য দেখালেও প্রথম গোলের সুযোগ পায় সফরকারীরাই। তবে ২০তম মিনিটে আন্তে বুদিমিরের শট ঠেকিয়ে দিয়ে বার্সার জাল অক্ষত রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।তিন মিনিট পর এগিয়ে যেতে পারত বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান ফেররান তোরেস। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পর্যালোচনার অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। এরপর প্রথমার্ধে কোনো দলই সেই ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও যথারীতি বল পজিশন ধরে এগোচ্ছিল কাতালানরা। তবে তেমন কোনো জোড়ালো সুযোগ তৈরি করতে পারেনি তারা।  ৭০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পেদ্রি বল ধরে এগিয়ে গিয়ে পাস দেন রাফিনিয়াকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে পাঠান ২৮ বছর বয়সী তারকা।নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রাফিনিয়া। ইয়ামালের পাস বক্সে পেয়ে ক্রস বাড়ান ডিফেন্ডার জুল কুন্দে। ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়া বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক।পরের ম্যাচে আগামী মঙ্গলবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর পুকুরে মাছ ধরারা সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন Read more

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব
রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব

আনুষ্ঠানিকভাবে সাবেক রিয়াল তারকা লুকা মদ্রিচকে বরণ করে নিয়েছে এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ Read more

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন