জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে এই দুঃসংবাদটি জানিয়েছেন শাওন নিজেই।শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’তিনি আরও জানান, তার দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।বেগম তাহুরা আলী ছিলেন একজন শিক্ষিত, মার্জিত নারী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল ও নিবেদিত। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় শাওন ও তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।মেহের আফরোজ শাওন দেশের একজন বহুমুখী শিল্পী। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নির্মাতা ও লেখক। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত।মায়ের মৃত্যুর খবরে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শাওনের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারকদের মর্যাদা, দায়িত্ব ও কাজের পরিমাণের তুলনায় যৌক্তিক বেতন ও পারিতোষিকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। Read more

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সিলেটের কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়াও শনিবার Read more

তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে Read more

নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার Read more

যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান
যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান

ভারত-পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক যুদ্ধবিরতির সমালোচনা করে যেসব ভারতীয় নাগরিক বক্তব্য দিচ্ছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও Read more

ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার প্রলোভন দেখিয়ে নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপির কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন