চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের কবলে পড়া বাইক আরোহীরা ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত বাইক আরোহীরা হলেন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মৃত সিদ্দিক আহমদের পুত্র আব্দুর রহিম (২৭) ও চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে মায়মুনা বেগম (১৮)।মায়মুনা বেগমের মা জানিয়েছেন, ‘তার মেয়ের সাথে গত ৩ মাস ধরে আব্দুর রহিমের প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন বিকেলে কোচিং শেষে আব্দুর রহিমের সাথে মেয়ে বেড়াতে চলে আসে।’প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বাইক আরোহীরা মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়। পাশে গ্রামীণ সড়ক দিয়ে একটি বাইকে করে ৩ জন দ্রুত চলে যেতে দেখেন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।আহত আব্দুর রহিম (২৭) জানান, তারা চন্দনাইশ থেকে চকরিয়া যাচ্ছিলেন। লোহাগাড়া থানার এলাকা অতিক্রম করার পর একটি বাইকের ৩ জন আরোহী তাদেরকে অনুসরণ করে ঘটনাস্থল পর্যন্ত আসার পর মহিলা আরোহীর হাতব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। ফলে আমরা দুইজন বাইক থেকে পড়ে যাই।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনা তদন্ত করে ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা Read more

বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের Read more

হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং
হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।আজ মঙ্গলবার (২২ Read more

শমী কায়সার জামিনে কারামুক্ত
শমী কায়সার জামিনে কারামুক্ত

অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।কারা Read more

‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’
‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন