কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডব। এবার তাদের নিশানায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গায়কের পেটে গুলি লেগেছে। হামলার পরপরই গ্যাংস্টার রোহিত গোদারা ও তার সহযোগীরা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, প্রতিদ্বন্দ্বী গ্যাংকে অস্ত্র ও অর্থ সরবরাহের অভিযোগে তেজিকে সতর্ক করতেই এ হামলা চালানো হয়।ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা কানাডায় তেজি কাহলনের ওপর গুলি চালিয়েছি। তার পেটে গুলি লেগেছে। যদি সে বুঝে যায়, ভালো। না বুঝলে পরের বার আমরা তাকে শেষ করব।’ পোস্টে আরও উল্লেখ করা হয়, গ্যাংস্টার রোহিতের সহযোগী মাহেন্দ্র সরণ দিলনা, রাহুল রিনাউ ও ভিকি ফলওয়ান এই হামলায় যুক্ত।তেজি কাহলন পাঞ্জাবি সংগীতজগতে জনপ্রিয় এক নাম। তার গাওয়া গান ‘মিঠি জেল’, ‘ঝুমার’, ‘৮ কিতিয়ান’, ‘টাইম চাক দা’ এবং ‘গিদ্দা’ বেশ জনপ্রিয়। তবে কেন তিনি গ্যাংস্টারদের লক্ষ্যবস্তু হলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।এ ঘটনার পর কানাডার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে ভারতীয় গ্যাংস্টারদের প্রভাব ও সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে।কয়েকদিন আগেই ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। গত কয়েক মাসে একাধিকবার গুলি চলে সেই ক্যাফেতে। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু এ ঘটনার দায় স্বীকার করে।এরই মধ্যে ফের তেজি কাহলনের ওপর হামলার ঘটনা ঘটল; যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় বংশোদ্ভূতসহ কানাডার নাগরিকদের মাঝেও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। এজন্য রাজধানীতে বসবাসকারীদের মার্কেটে যাবার আগে কোন দিন কোন এলাকার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ Read more

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন