খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে খুলে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল।এদিকে, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি আন্দোলনরত কুয়েট শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের অনশন ভঙ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি এসে সকাল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ও Read more

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে জানা যাবে আজ। রবিবার (৪ মে) বিকেলে এক Read more

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা
রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা

রাজশাহীর পুঠিয়ায় সরকারি কম্বল দেওয়া বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা Read more

দুর্গা পূজোর ফাঁকে বাসায় চুরি, ফিরেই দেখেন সর্বস্ব লুট
দুর্গা পূজোর ফাঁকে বাসায় চুরি, ফিরেই দেখেন সর্বস্ব লুট

চট্টগ্রামের আনোয়ারায় পূজা উদযাপন শেষে বাড়ি ফিরে এসে সর্বস্ব খুইয়েছেন আশিষ সরকার নামে এক গৃহকর্তা। বুধবার (০১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন