দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেসব ধ্বংসস্তূপ খালি হাতে অথবা হাতে চালিত মেশিন দিয়ে সরিয়ে প্রিয় স্বজনদের মরদেহ বের করার চেষ্টা করছেন সাধারণ মানুষ। বুধবার (২২ অক্টোবর) আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। এসব মানুষ যুদ্ধবিরতির পর উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরে যান।তিনি বলেছেন, চলতি বছরের জানুয়ারিতে আরেকবার যুদ্ধবিরতি হলেও ওই সময় অনেক মানুষ নিজ বাড়িতে ফিরতে পারেননি। তারা বাস্তুচ্যুত অবস্থায় অস্থায়ী ক্যাম্পগুলোতে ছিলেন। শুধুমাত্র নতুন যুদ্ধবিরতির পরই তারা বাড়িতে ফিরেছেন। এরমাধ্যমে প্রথমবারের মতো নিজ চোখে নিজেদের পাড়া মহল্লার ধ্বংসযজ্ঞ দেখছেন তারা।হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধের আগে গাজার দক্ষিণপূর্বাঞ্চলের তেল এল-হাওয়া ছিল একটি সুন্দর ও গেট দ্বারা সুরক্ষিত এলাকা। কিন্তু ইসরায়েলি সেনারা পুরো এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানকার প্রায় সব বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে।দুই সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও এটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে। ইসরায়েলি সেনারা গত সপ্তাহেও ব্যাপক বোমাবর্ষণ করে একদিনে ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে তারা যুদ্ধবিরতি কার্যকর করতে আবারও বাধ্য হয়। তা সত্ত্বেও প্রতিদিন কোথাও না কোথাও হামলা চালাচ্ছে তারা।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট অসহনীয় জনদূর্ভোগের সমাধান চাইলেও তা কিন্তু খুব সহজ বিষয় নয়। গোটা রাজধানীর এই Read more

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী
ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিন্তু এখন Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ: সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা
মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ: সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক
দুর্নীতি অনুসন্ধানে শাজাহান কন্যার সম্পদের খোঁজে দুদক

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন