ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তারা এ ব্যাপারে আপত্তি জানিয়েছে।বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে।এরআগে খবর বের হয় গাজায় তার্কিস সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল ও মিসরের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু এ দাবি অস্বীকার করেছেন।গতকাল মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। এরপর জানা যায়, তুরস্কের সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।গাজায় তুরস্কের সেনা মোতায়েন করা হবে না দাবি করে নেতানিয়াহুর দপ্তর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছে, “মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই। (গাজায়) তুরস্কের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে স্কাই নিউজ আরাবিয়া জানিয়েছে, গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।এমনকি মিসর ও জর্ডানের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে পাঠানোর ক্ষেত্রে ভেটো দিয়েছেন নেতানিয়াহু।এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দিতে বলেছেন তিনি।হামাসকে নিরস্ত্র করার পর গাজার স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন এ দখলদার।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ

দলখদার ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে Read more

পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম
পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।' মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় জেমস মিনাকী বাড়ৈই জয় (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। Read more

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন