পশ্চিম তীরের হেবরন শহরে এতিমদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি নামের দাতব্য সংস্থাটির অফিসের সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানানো হয়।সংস্থাটির আইনি উপদেষ্টা আবদুল করিম ফারাহ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ইসরায়েলি বাহিনী ইসলামিক চ্যারিটেবল সোসাইটি-র প্রশাসনিক কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মীদের কয়েক ঘণ্টা আটক রাখে। তিনতলা ভবনের উপরের তলায় এই অভিযান চালানো হয়।তিনি বলেন, আল-হাওজ এলাকায় অবস্থিত অফিসগুলোতে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও অন্যান্য অফিস সরঞ্জাম জব্দ করে ভবনটি সিলগালা করে দেওয়া। তবে সংস্থাটি কেন বন্ধ করা হলো বা কতদিন বন্ধ থাকবে এসব বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি বাহিনী।১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থা এতিম শিশুদের তত্ত্বাবধানের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্কুল এবং হাফেজখানা পরিচালনা করে আসছিল।সংস্থার ওয়েবসাইটের তথ্য মতে, এটি পশ্চিম তীরের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা, যা প্রায় ৬,০০০ এতিম শিশু ও ২,০০০ পরিবারের সহায়তায় কাজ করছে।২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানের মাত্রা বেড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১,০৫৬ জন ফিলিস্তিনি নিহত, ১০ হাজারের বেশি আহত এবং ২০ হাজার জনেরও বেশি আটক হয়েছে বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার Read more

নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাই-বোন Read more

দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস
দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লাখ টাকা  মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন