ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে আমির হামজার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। গত রোববার (১৯ অক্টোবর) আছরের নামাজের পর থেকে ওই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ ছিল। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।​নিহত আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। সে একই উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানা বিভাগের দ্বিতীয় জামাতের ছাত্র ছিল।​​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে চর চান্দড়া গ্রামের মতিয়ার শেখের স্ত্রী বাড়ির পাশের পুকুরে হাঁস আনতে গিয়ে পানিতে ভাসমান একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা আলফাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।​খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুললে এক কিশোরের মরদেহ বেরিয়ে আসে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। লাশ ডুবিয়ে রাখার উদ্দেশ্যে বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমির হামজার পিতা ছেলের লাশ শনাক্ত করেন।​​পারিবারিক ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আমির হামজা মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় আমির হামজার পিতা আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত দুই দিন ধরে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকায় মাইকিংও করেছিলেন।​নিহত আমির হামজার পিতা সায়েমউদ্দিন বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো! আমার একটাই ছেলে—হানজালা। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।”​চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. আমিনউল্লাহ বলেন, ‘ছেলেটি অনেক ভদ্র ছিল। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত তদন্ত করে এই ঘটনার উন্মোচন করা হোক।’​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, ‘ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্তকাজ শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)

ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে আজ রোববার (২৬ অক্টোবর) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নারী ওয়ানডে বিশ্বকাপে Read more

আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি
আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি

ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন। এই Read more

মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, Read more

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো Read more

কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন