ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অক্ষত আছেন তিনি। বুধবার (২২ অক্টোবর) দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় ঘটেছে এ ঘটনা।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আজ স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।কিন্তু হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি।দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।রাষ্ট্রপতির নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তাতের একজন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি।সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার জন্য চার দিনের সফরে কেরালা গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল ২১ তারিখ সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার কেরালা সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।সূত্র : এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় Read more

মানুষের রক্ত-ঘামের বিনিময়ে বিপ্লব সফল হয়েছে: উপদেষ্টা আসিফ
মানুষের রক্ত-ঘামের বিনিময়ে বিপ্লব সফল হয়েছে: উপদেষ্টা আসিফ

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল Read more

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য

মেডিকেল রিপ্রেজেনটেটিভের আধিপত্য আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ও হাসপাতালটির সেবা খাতের অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দৌরাত্ম্যের মধ্যে দিয়ে চলছে Read more

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার।দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন