ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপর একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।বুধবার (২২ অক্টোবর) সকালে ভোলার মনপুরা, লালমোহন ও শশিভূষণ থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, বুধবার সকালে মনপুরার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজদ্দিন গ্রামে আলম মাঝি (৪৫) নামের এক ব্যক্তির লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।আলম মাঝি ওই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে এবং হাজিরহাট ইউনিয়ন মৎস্য দলের সাধারণ সম্পাদক। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।অপর দিকে একই সময় ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহাগ (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হন সোহাগ। পরে সকালে স্থানীয়রা তাকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। সোহাগ লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হকের ছেলে।এছাড়াও দুপুর ১টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের সুরতাহাল ও পরিচয় শনাক্ত করা যায়নি।শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিখ হাসান রাসেল লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, আলম মাঝি রাতের যেকোনো সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এছাড়াও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল Read more

নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা
নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাদকসেবীর আড্ডা, সেবায় স্থবিরতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন (কাঁচপাই মোড়) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধ ও জনবল সংকটের পাশাপাশি মাদকসেবীদের দৌরাত্ম্যে নাজুক Read more

টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন