রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ শেষ হয়নি। এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় বনলতা, বাংলাবান্ধা, মধুমতি ট্রেন আটকা পড়েছে। এছাড়া ঢাকাগামী ধূমকেতু ট্রেন বিলম্বে ছাড়ার সম্ভাবনা রয়েছে। রেলওয়ের একজন ওয়েম্যান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশে রওনা দেয়। এ সময় অন্য লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানান, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে লাগানোর জন্য স্টেশনে এনে রাখা হয়েছিল। সানটিংয়ের জন্য অপেক্ষমাণ ইঞ্জিন ছাড়া এ বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। আর তখনই স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই দুটি বগির সঙ্গে ঢালারচরের দুটি বগির সংঘর্ষ হয়।তিনি জানান, ঢালারচরের লাইনচ্যুত দুটি বগির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনও আসছে। ট্রেনটি আসার পর দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। এরপরই ট্রেনটি তার গন্তব্যে ছেড়ে যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত Read more

অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র
অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার। কিন্তু Read more

হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?
হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?

সমাজে প্রচলিত একটি ধারণা আছে যে, ওজু করার সময় বা ওজু করার পর ‘হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজু নষ্ট Read more

শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

আজ ২৭ এপ্রিল, ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও কৃষকবন্ধু শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী Read more

১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক
১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। Read more

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন